Friday, June 26, 2026

গ্রেফতার চাই বিজেপি আশ্রিত নেতাদের, রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

“শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিত। একবার নয় অনেকবার। কাঁথিতে ডেকে পাঠাতো।” শুক্রবার সারদাকর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) সংবাদমাধ্যমের সামনে এমন বিস্ফোরক স্বীকারোক্তির পর তোলপাড় রাজ্য রাজনীতি। এই মর্মে আজ, মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদাকর্তা সুদীপ্ত সেনের থেকে প্রতারণা ও ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার ইস্যুতে অভিযোগ জানাতে এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করে রাজভবনে যাচ্ছেন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল।


আরও পড়ুন:চিটফান্ড কাণ্ডে বিজেপি আশ্রিত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার তৃণমূল

ব্রাত্য বসুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন, শশী পাঁজা, তাপস রায়, কুণাল ঘোষ, ফিরোজা বিবি, সায়নী ঘোষ, অর্জুন সিং ও বিশ্বজিৎ দেব। তৃণমূল সূত্রের খবর,  রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করে তাঁর কাছে ডেপুটেশন দেবেন তৃণমূলের প্রতিনিধি দল। ।


এর আগে গতকাল, শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সল্টলেক সিজিও কমপ্লেক্সে (CGO complex in Saltlake) সিবিআই দফতরের বাইরে একটি বিশাল সভার আয়োজন করে তৃণমূল ছাত্র-যুব সংগঠন। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, যুব সভানেত্রী সায়নী ঘোষ (Sayani ghosh), তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুনাল ঘোষ (kunal ghosh), বিধায়ক বাবুল সুপ্রিয়-সহ নেতৃত্ব।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...