Saturday, April 4, 2026

নিশ্চিহ্ন বামেরা, শিলিগুড়ির ‘লালমাটি’তে ঘাসফুল ফোটাতে সফল অরূপ

Date:

Share post:

মাটি কামড়ে পড়ে থেকে অবশেষে এলো সাফল্য। শিলিগুড়ির লাল মাটিতে ঘাসফুল ফোটাতে সফল হলেন রাজ্যের যুবকল্যাণ ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে উন্নয়নের বীজ বপন করেছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশেই মাটি কামড়ে পড়েছিলেন অরূপ। লাগাদার দিন রাত এক করে ছুটে বেরিয়েছিলেন গোটা মহকুমা পরিষদ এলাকা। বৃষ্টি মাথায় করে প্রার্থীদের নিয়ে প্রচার সেরেছেন।

নির্বাচনের দিন সকাল থেকে কন্ট্রোল রুম করে জেলা তৃণমূলের (TMC) কার্যালয়ে ছিলেন তিনি। তাঁর পরিশ্রম সফল হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল নিয়েছে তৃণমূল। ৯ টির মধ্যে ৮টিতে জয়ী তৃণমূল প্রার্থীরা। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা। বুধবার সকাল থেকে কলকাতাতে বসেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলাফল নজর রেখেছিলেন অরূপ। ফল প্রকাশের পরে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শিলিগুড়িতে পড়েছিলাম মহকুমা পরিষদ নির্বাচনের।” মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ পড়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায়। সেই কারণেই ভালো ফলের আশা করেছিলেন অরূপ। এখন গ্রামীণ এলাকার মানুষের উন্নয়ন থেকে আর বঞ্চিত হবেন না। তাঁরা যে সম্মান দিয়েছেন তা উন্নয়নের মাধ্যমেই ফিরিয়ে দেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন- মমতার মন্তব্য নিয়ে বিজেপির তালে তাল মেলালেন ধনকড়

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...