Tuesday, June 23, 2026

Entertainment: অ্যাকাডেমির থেকে আমন্ত্রণ পেলেন কাজল – সুরিয়া

Date:

Share post:

বলিউডের (Bollywood) জন্য সুখবর, এবার অ্যাকাডেমির নজরে বলি অভিনেত্রী কাজল। বিশ্বের দরবারে ফের উজ্জ্বল ভারতীয় সিনে দুনিয়ার (Indian Cinema) নক্ষত্ররা। শুধু কাজল (Kajal) নয় সঙ্গে উঠে আসছে তামিল অভিনেতা সূরিয়ার (Suriya) নামও।

দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ (The Academy of Motion Picture Arts and Sciences) প্রত্যেক বছর অস্কার অনুষ্ঠানের দায়িত্বে থাকে। এবছরের ‘অ্যাকাডেমি ক্লাস’-এর (Academy Class) সদস্য হিসেবে তারা ডেকে পাঠিয়েছে কাজল ও সূরিয়াকে। দ্য অ্যাকাডেমি’র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে এই নিয়ে পোস্ট করা হয়েছে। সূত্রের খবর এই বছরের আমন্ত্রিতদের মধ্যে থাকছেন ৭১ অস্কার মনোনীত, যাদের মধ্যে ১৫ বিজয়ী রয়েছেন। ভারত থেকে কাজল আমন্ত্রণ পেয়েছেন। এই কথা জানার পর কাজল ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। নব্বই এর দশকে বলিউড ছবি মাতিয়ে দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে সব ধরনের চরিত্রে প্রমাণ করেছেন কাজল। তিন খানের সঙ্গে অভিনয়ের রেকর্ডও তাঁর ঝুলিতে। সরল সাবলীল অভিনয়ে দর্শকের মন সহজেই জিততে পারেন তিনি। তাঁর জনপ্রিয়তাকে মাথায় রেখেই এই আমন্ত্রণ মনে করছেন অনেকেই। অন্যদিকে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা সূরিয়া, তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ‘জয় ভীম’, ‘কাপ্পান’, ‘রক্ত চরিত্র ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন- নিশ্চিহ্ন বামেরা, শিলিগুড়ির ‘লালমাটি’তে ঘাসফুল ফোটাতে সফল অরূপ

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...