Thursday, April 2, 2026

আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ

Date:

Share post:

জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পাহাড়। স্ট্রংরুমেও চলছে নজরদারি। এবার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পঙে ভোটগণনা হবে। দার্জিলিংয়ে গণনা হবে এক থেকে ১৭ নম্বর আসনের। কালিম্পঙে ৩৩ থেকে ৪৫ নম্বর আসনের গণনা হবে। ১৮ থেকে ৩২ নম্বর আসনের গণনা হবে কার্শিয়াঙে। সেইসঙ্গে আজ দক্ষিণবঙ্গের ৬টি  পুরসভার আসনের ফলাফল ঘোষণা করা হবে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রতিটি জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ, কারণ কী!

অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের মোট ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন। তার সঙ্গে মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের। মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও  ফাঁসিদেওয়া – ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে আটোসাঁটো নিরাপত্তা।


রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সমস্ত গণনাকেন্দ্রের বাইরেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ভোট গণনা হবে। তারপর ইভিএমের ভোট গণনা হবে। বেলা ১টার মধ্যেই ফলপ্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে রাজ্য নির্বাচন কমিশন। জিটিএ ভোট একরকম পদ্ধতিতেই গণনা করা হবে। সেখানে তিনঘণ্টার মধ্যেই ফলপ্রকাশ করা যাবে।



Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...