Friday, April 3, 2026

জিটিএ নির্বাচনে প্রথমবার আসন পেল তৃণমূল

Date:

Share post:

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বা জিটিএ নির্বাচনেও প্রথমবার আসন পেল তৃণমূল।  জিটিএ-এর ৪৫টি আসনের মধ্যে ডালি আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিনয় তামাং। বুধবার জিটিএ নির্বাচনে তৃণমূলের খাতা খোলার পর জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। ৫০০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’


আরও পড়ুন:উপনির্বাচনে লজ্জার হার বিজেপির! ৪টি ওয়ার্ড তৃণমূলের, ১টি করে কংগ্রেস-বামেরা

অন্যদিকে কালিম্পং ৩৫ নম্বর সমষ্টিও তৃণমূলের দখলে। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন গুরুং। ঊল্লেখ্য, জিটিএ নির্বাচনে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) ২৬টি আসনে জয়ী হয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন করল অনিত থাপা।৫টি আসনে জিতে জিটিএ নির্বাচনে প্রথম বারের জন্য খাতা খুলল তৃণমূল। হামরো পার্টি জিতেছে ৮টি আসনে। ৭টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা।



Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...