Thursday, June 25, 2026

উপনির্বাচনে লজ্জার হার বিজেপির! ৪টি ওয়ার্ড তৃণমূলের, ১টি করে কংগ্রেস-বামেরা

Date:

Share post:

ফের রাজ্যে উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির। দক্ষিণবঙ্গের ৬টি পুরসভা আসনে খালি হাতেই থাকতে হল গেরুয়া শিবিরকে। দক্ষিণবঙ্গের ৬টি ওয়ার্ডের মধ্যে ৪টি তৃণমূল ও ১টি করে আসন জিতেছে কংগ্রেস ও বামেরা। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত।দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কনকলতা দাস। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ১৩০ ভোটে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু।


আরও পড়ুন: ঝালদা পুরসভায় জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু  

পানিহাটির উপনির্বাচনে জিতেছেন নিহত অনুপম দত্তের স্ত্রী তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত। বুধবার ফলপ্রকাশের পরই পানিহাটি ৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ের হাসি হাসেন তৃণমূল প্রার্থী। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী ।

বিপুল ভোটে জয়ের পর নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত জানান,  ‘এই জয় অনুপমের জয়। অনুপম দত্তের পাশে যে মানুষ আছে, আজ তার বহিঃপ্রকাশ হল।পাশপাশি তিনি এও জানান,  ‘সাধারণ মানুষ পাশে আছেন। থাকবে। আর সাধারণ মানুষের পাশে আমি থাকব।  এটাই প্রতিশ্রুতি’।


দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কনকলতা দাস।৯৫৫ ভোটে জিতেছেন তিনি।


অন্যদিকে  চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী।বিজেপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে সিপিএম।


ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে পুননির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়ী হন তিনি। এই জয়ের ফলে এই ওয়ার্ড কংগ্রেসের দখলেই থাকল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...