Saturday, April 4, 2026

রাজ্যপালের আস্থাভোটের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম-দ্বারস্থ ঠাকরে

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে(Uddhab Thakre) শক্তি পরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল(Govornor) ভগত সিং কোশিয়ারি। নির্দেশমত আগামী বৃহস্পতিবার হওয়ার কথা আস্থাভোট। তবে রাজ্যপালের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিমকোর্টের(SupremeCourt) দ্বরাস্থ হলেন শিবসেনার(Shivsena) মুখ্য সচেতক সুনীল প্রভু। শীর্ষ আদালতে দায়ের পিটিশনে এই নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

শীর্ষ আদালতে দায়ের করা মামলায় সুনীল প্রভুর আবেদন, একনাথ শিন্ডে সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পদ খারিজের আবেদনে দায়ের হওয়া মামলা ইতিমধ্যেই বিচারাধীন রয়েছে। এর মধ্যেই এভাবে আস্থাভোটের নির্দেশ কোনওভাবেই দিতে পারেন না রাজ্যপাল। ওই ১৬ বিধায়কের পদ খারিজের বিষয়ে যতক্ষন না কোনও সিদ্ধান্ত হচ্ছে ততক্ষন যে এই আস্থাভোট না হয় সে আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে। বুধবার বিকেল ৫টায় আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শিবসেনা শিবিরে ভাঙনের সুযোগ নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবিশ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। আর্জি জানান দ্রুত আস্থা ভোট ডাকতে। সেই মতো বুধবার বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে বৃহস্পতিবার ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। আর এই খবর প্রকাশ্যে আসার পর আস্থাভোটে অংশ নিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ বিধায়কেরা গুয়াহাটি থেকে মুম্বই আসবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডে।


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...