Saturday, April 4, 2026

সঙ্গম ধর্মঘটের ডাক মার্কিন মহিলাদের! সুপ্রিম কোর্ট কি ফিরিয়ে দেবে গর্ভপাতের অধিকার?

Date:

Share post:

সঙ্গম ধর্মঘটের অপেক্ষায় দিন গুনছে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই পড়ছেন । মার্কিন মুলুকে গর্ভপাত নিয়ে পাশ হওয়া আইন মার্কিন মহিলাদের নতুন করে লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য করেছে।

কড়া পদক্ষেপ নিতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা। সব কিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই গোটা মার্কিন মুলুক জুড়ে ‘সেক্স স্ট্রাইক’, অর্থাৎ, ‘সঙ্গম ধর্মঘট’ করতে চলেছেন মহিলারা। কোনও পুরুষ, এমনকি, স্বামীদের সঙ্গেও আর যৌন সম্পর্ক রাখবেন না তাঁরা।

আরও পড়ুনঃ আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ

গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ৫০ বছরের পুরোনো মামলার রায় বাতিল করে কেড়ে নিয়েছে গর্ভপাতের অধিকার। এবার সেই অধিকার ফিরে পেতে মরিয়া মার্কিন মহিলারা ‘সঙ্গম ধর্মঘট’ করতে চলেছেন ।
সমাজের সকল স্তরের মার্কিন মহিলারাই এই প্রতিবাদে অংশ নিতে চাইছেন। ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ারের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন স্থানে বর্তমানে গর্ভপাত সমর্থক আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন মার্কিন মহিলারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, যেসব পুরুষ ভ্যাসেকটমি করাবে না এবং গর্ভপাত আইন বাতিলের প্রতিবাদে রাস্তায় নামবে না, তাদেরকে তাঁরা যৌন মিলনের যোগ্য বলে মনে করছেন না। তাই তাদের সঙ্গে আর যৌন সম্পর্ক স্থাপন করতে চান না তাঁরা।
প্রতিবাদী মহিলাদের মত, ‘এই আইন বাতিলের পর, তাঁদের সবসময় চিন্তায় থাকতে হচ্ছে যে পুরুষরা কন্ডোম পরবে তো? বলার পরও তারা কন্ডোম খুলে ফেলবে না তো? তাঁরা না নিরাপদে বাইরে যেতে পারছেন , না মন খুলে সেক্স করতে পারছেন। তাঁদের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, সেক্সের পর সন্তান ধারণ করা নিয়ে তাঁদের মতামতের কোনও গুরুত্ব নেই ।
আবার কোনও কোনও প্রতিবাদী বলছেন, ‘এই বিশ্ব যদি মনে করে যে তারা চিরকাল মহিলাদের নির্যাতন করবে, তাহলে আমরা আমাদের পা বন্ধ করে দেব।’
টুইটারে ট্রেন্ড করছে ‘অ্যাবসিটেন্স’, অর্থাৎ, বর্জন। টুইটারেও মহিলারা গণ সঙ্গম ধর্মঘটের আয়োজকদের খোঁজ করছেন। তাঁরা বলছেন, ‘এটাই আমাদের শক্তি। নারীদের ক্ষমতা দেখিয়ে দিতে হবে। গর্ভপাতের অধিকার ফেডারেল আইন না হওয়া পর্যন্ত আর সেক্স নয়।’ টুইটারে ‘সেক্স স্ট্রাইক’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়েছে, ‘আমেরিকার মহিলারা: প্রতিজ্ঞা করুন!!! সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড বাতিল করায়, আমরা অবাঞ্ছিত গর্ভাবস্থার ঝুঁকি নিতে পারি না। তাই আমরা গর্ভবতী হওয়ার চেষ্টা করার সময় ছাড়া, আর পুরুষদের সঙ্গে সঙ্গম করব না। স্বামীদের সঙ্গেও নয়।’
সঙ্গম ধর্মঘটের মুখে কি রায় প্রত্যাহার করতে বাধ্য হবে মার্কিন সুপ্রিম কোর্ট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...