Sunday, April 12, 2026

মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় বিজেপির, মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের দেবেন্দ্র ফডনবীশ ?

Date:

Share post:

রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে ইস্তফাপত্র জমা দিলেন উদ্ধব ঠাকরে৷ উদ্ধব ইস্তফা দেওয়ায় আগামিকাল মহারাষ্ট্রে কোনও আস্থা ভোট হচ্ছে না৷ এদিকে রায়ের পরই বিজেপি শিবিরে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়৷ মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হন বিজেপি নেতারা৷ পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডনবীশকে মিষ্টি খাওয়ান তাঁরা।

আসলে উদ্ধব ইস্তফা দেওয়ায় আজ বৃহস্পতিবার কোনও আস্থা ভোট হচ্ছে না৷
যা পরিস্থিতি তাতে শিবসেনার বিক্ষুব্ধদের সাহায্যে মহারাষ্ট্রে সরকার গঠন করতে বিজেপির অসুবিধা হবে না৷ সেক্ষেত্রে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র৷ এর আগে ২০১৪ সালে তিনিই ছিলেন মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী৷
সেক্ষেত্রে উপ মুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্ডে।শুক্রবার রথযাত্রা৷ ওই দিনই সম্ভবত শপথ নিতে পারেন নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে আস্থাভোট কাল

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার রাতে মুম্বই ফেরেন ফডণবীশ। রাজ্য বিজেপির অন্য নেতাদের সঙ্গে তিনিও ডেরা বেঁধেছিলেন ওই হোটেলে। সূত্রের খবর, প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন করে মন্ত্রী, এই ফর্মূলাতে মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি।বুধবার শিন্ডে-সহ বিদ্রোহী বিধায়কেরা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে চার্টার্ড বিমানে গোয়ায় পৌঁছন। রাজধানী পানাজির কাছে একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন তাঁরা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...