Saturday, April 4, 2026

রোদ্দুর রায় এবার মা দুর্গার মহিষাসুর! 

Date:

Share post:

মহিষাসুর এবার রোরাসুর। দেখতে অবিকল ইউটিউবার রোদ্দুর রায়ের মত। টি-শার্ট জিন্স মুখে সিগারেট । কাঁচা পাকা দাড়ি। দেবীর পায়ের নিচে থাকা এই রোরাসুরকেই এবার ত্রিশূল দিয়ে বধ করবেন দুর্গা। সৌজন্যে বেলঘরিয়া মানসবাগ সর্বজনীন দুর্গোৎসবে । এই দুর্গোৎসব কমিটির এবারের থিম রোদ্দুর রায়ের বধ। বেলঘরিয়ার এই মণ্ডপে দেবী দুর্গা মহিষাসুরের পরিবর্তে রোদ্দুর রায়কে বধ করবেন। তবে সত্যি সত্যি নয় । মাটির মূর্তিকে। রোদ্দুর রায়ের আদলে মহিষাসুর গড়া হচ্ছে।

 

কিন্তু হঠাৎ এই ভাবনা কেন? উদ্যোক্তারা জানিয়েছেন, রোদ্দুর রায় এমনই একজন কুখ্যাত ইউটিউবার যিনি বাংলা তথা দেশ ও বিশ্বের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অশালীন শব্দ প্রয়োগ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকার শব্দ প্রয়োগ করেছেন । তাই রোদ্দুর রায় প্রকৃত অর্থেই অসুর। পুজো কমিটির মুখ্য সংগঠক জানিয়েছেন বাকস্বাধীনতা আছে মানে এই নয় যে মনীষীদের সম্বন্ধে নোংরা ভাষা ব্যবহার করব। সমাজের বিশিষ্টদের অপমান করব। কুমোরটুলিতে ইতিমধ্যেই ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। রোদ্দুর রায় আর মহিষাসুর মিলিয়ে দেবী দুর্গার নতুন অসুরের নাম দেওয়া হয়েছে ‘রোরাসুর’।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...