Saturday, March 14, 2026

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ  নিলেন শিন্ডে, উপমুখ্যমন্ত্রীর চেয়ারে ফড়ণবীশ

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতি নাটকীয় মোড় নিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ  নিলেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে।শপথ নিয়ে শিন্ডে বলেন, ‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়কদের কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন।’’ ফড়ণবীশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফড়ণবীশ। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ’’। এদিন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

আরও পড়ুন- রথযাত্রায় এবার চেনা ছন্দে ফিরছে পুরী, সংক্রমণ ঠেকাতে কড়া ব্যবস্থা ওড়িশা সরকারের

বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানিয়ে বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ফড়নবীশ৷ শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক এবং বিজেপি-র সমর্থনেই মহারাষ্ট্রের মসনদে বসলেন শিন্ডে৷ উদ্ধব ঠাকরে ইস্তফা দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশই৷ কিন্তু শেষ লগ্নে শিন্ডের নাম ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি৷ যদিও এ দিনের ঘোষণা থেকে পরিষ্কার, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও সরকারের রাশ থাকবে পদ্ম শিবিরের হাতেই ৷

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...