Saturday, April 4, 2026

India Team: ইংল‍্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ

Date:

Share post:

জল্পনার অবসান। ইংল‍্যান্ড টেস্ট ( England Test) থেকে ছিটকে গেলেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের জায়গায় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। দলের সহ-অধিনায়ক হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানাল বিসিসিআই (BCCI)। কপিল দেবের ( Kapil Dev) পর প্রথমবার কোনও জোরে বোলার ভারতকে নেতৃত্ব দেবেন। আগামীকাল এজবাস্টন ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল।

রোহিত যে খেলতে পারবেন না, সেটা কিছুটা আন্দাজ করা গিয়েছিল বুধবার দুপুরেই। যখন দ্বিতীয়বার তাঁর কোভিড পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। তবুও রাতের দিকে সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, তাঁরা অপেক্ষা করতে চান। শেষ পর্যন্ত দেখতে চান রোহিতের শারীরিক অবস্থা। তবে শেষমেশ সন্ধ্যায় বুমরাহের নাম ঘোষণা করে দেওয়ায় অনেকেই মনে করছেন সুস্থ নন রোহিত।

গত শনিবার লেস্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলার সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। রোহিতের তৃতীয় কোভিড পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। বৃহস্পতিবার ছিল ভারতের ঐচ্ছিক প্রস্তুতি। সেই সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে পিচ পরিদর্শনে এসেছিলেন বুমরাহ। তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বুমরাহ কাঁধেই গুরুদায়িত্ব উঠতে চলেছে। আর সেটাই সত্যি হল কয়েক ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন:মালয়েশিয়া ওপেনে দারুণ ছন্দে পি ভি সিন্ধু ও এইচ এস প্রণয়

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...