Wednesday, June 24, 2026

মালয়েশিয়া ওপেনে দারুণ ছন্দে পি ভি সিন্ধু ও এইচ এস প্রণয়

Date:

Share post:

মালয়েশিয়া ওপেনে ( Malaysia Open) দারুণ ছন্দে রয়েছেন পি ভি সিন্ধু ( Pv Sindhu) ও এইচ এস প্রণয় (HS Pronay)। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। বৃহস্পতিবার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের ফিতায়াপোর্ন চেইওয়ানকে হারান সিন্ধু। তবে এই লড়াই প্রথমে বেশ কঠিন হয়েছিল ভারতের দু’বারের অলিম্পিক্সের পদক জয়ী শাটলারের কাছে। তবে শেষ পর্যন্ত লড়াই করেই খেলায় ফিরে ম্যাচ জেতেন সিন্ধু। ম‍্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯ ও ২১-১৪। কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই ভারতীয় তারকা পরের রাউন্ডে মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপেইয়ের তাই জু ইং-এর বিরুদ্ধে।

অপর দিকে বিশ্বের ২১ নম্বর এইচএস প্রণয়ও পুরুষদের সিঙ্গলস বিভাগের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিলেন। প্রণয় এদিন হারিয়েছেন চাইনিজ তাইপের চতুর্থ বাছাই চৌ তিয়েন চেনকে। ম‍্যাচের ফলাফল  ২-১৫, ২১-৭।

আরও পড়ুন:Hira Mondal: পরের মরশুমে কোন ক্লাবে খেলবেন হীরা মণ্ডল? আসরে দুই ক্লাব

 

 

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...