Saturday, April 4, 2026

Cristiano Ronaldo: পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো: সূত্র

Date:

Share post:

পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন পর্তুগার তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারকা ফুটবলার। আর এবার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন সিআরসেভেন।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন সেই মহিলার আইনজীবীকে আদালতের চিঠি পাঠিয়েছেন। যদিও এই নিয়ে সেই অভিযুক্ত মহিলার আইনজীবী এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি। সূত্রের খবর, ৮ জুলাইয়ের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে।

রোনাল্ডোর বিরুদ্ধে এক মহিলা শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন। ১৩ বছর আগের সেই ‘ঘটনা’ নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারী মহিলার আইনজীবীদের।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...