Thursday, June 4, 2026

শুভেন্দু ও তাঁর ভাইয়েরা সারদার টাকা নিয়েছে, ফের বিস্ফোরক সুদীপ্ত সেন

Date:

Share post:

মাত্র এক সপ্তাহের ব্যবধান। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের বিস্ফোরক সারদাকর্তা সুদীপ্ত সেন। আজ, ব্যাঙ্কশাল কোর্টে সারদার একটি মামলার হাজিরা দিতে সংবাদমাধ্যমের সামনে ফের চাঞ্চল্যকর দাবি সুদীপ্ত সেনের। এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী তার থেকে বারবার টাকা নিয়েছেন। কাঁথি পুরসভায় নির্মাণ কাজের নামে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু ও তাঁর ভাইয়েরা। শুভেন্দুর জন্য কখনও কোথাও ৫০ লক্ষ আবার কোথাও ৯০ লক্ষ টাকা দিয়েছেন সুদীপ্ত সেন। বিভিন্ন সময়ে ম্যানুপুলেট করে এই টাকা নেওয়া হয়েছে কাঁথি পুরসভাকে সামনে রেখে। তার আগেও বহুবার, বহুভাবে সারদার টাকা নিয়েছেন শুভেন্দু। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই মর্মে তিনি দ্বিতীয় চিঠি আগেই দিয়েছেন। এবং তদন্তের আর্জি করেছেন। প্রথম চিঠিতে মুকুল রায়, অধীর চৌধুরী-সহ আরও অনেক রাজনৈতিক নেতার নাম উল্লেখ ছিল বলেও জানান সুদীপ্ত সেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চাঞ্চল্যকর অভিযোগের ভিডিও প্রকাশ করে তৃণমূল। যেখানে ধৃত সারদা কর্তা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন, এবং শুভেন্দু অধিকারীকে তিনি টাকা দিয়েছিলেন। এই দাবিকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল।

আরও পড়ুন- শকুনের রাজনীতি! কেন বললেন কুণাল?

তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিওতে সুদীপ্ত সেনকে বলতে শোনা যায়, কাঁথিতে তিনি শুভেন্দু অধিকারীর কথায় গিয়েছিলেন। আদালতকে দেওয়া তাঁর দ্বিতীয় চিঠির বয়ানে শুভেন্দু অধিকারীর নাম আছে। একটা জমির ব্যাপার ছিল। আরেকটা স্যাংশনড প্ল্যানের ব্যাপার ছিল, সেই খাতেই টাকা দিয়েছিলেন। শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করতেন বলেও দাবি করেন সারদাকর্তা।

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দুকে। শুভেন্দুকে তিনি ”চোর, ব্ল্যাকমেলার, ক্রিমিনাল” বলে আক্রমণ করেন। একইসঙ্গে দাবি জানান, এখনই শুভেন্দুকে হেফাজতে নিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত সিবিআইয়ের।

 

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...