Saturday, April 4, 2026

PSLV-35 : তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, নতুন মাইলফলক ইসরো-র 

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র(ISRO) মুকুটে নয়া পালক। ইসরোর ৫৫ তম অভিযান ঘিরে সাফল্যের হাসি মহাকাশ বিজ্ঞানীদের চোখে মুখে। PSLV-35 রকেটের সাহায্যে এই তিনটি স্যাটেলাইট (Satellite) উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানান হয়েছে।

মহাকাশ গবেষণায় একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ইসরো। চন্দ্রযান- ২ (Chandrayan 2) নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে রেকর্ড গড়ল ইসরো (ISRO)।যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেগুলি সিঙ্গাপুরের(Singapore)। নির্দিষ্ট অরবিটেই তাদের পৌঁছে দিতে সফল হয়েছে ইসরোর PSLV-35 রকেট। আজ ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ০২ মিনিটে সিঙ্গাপুর থেকে আনা ওই তিনটি স্যাটেলাইট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়। এই তিনটি স্যাটেলাইট হল DS-EO, NeuSAR এবং Scoob-I। ইসরোর PSLV-35 রকেট সিঙ্গাপুরের এই তিনটি স্যাটেলাইটকে লোয়ার আর্থ অরবিটে স্থাপন করেছে। ইসরোর কমার্সিয়াল বিভাগ ‘ নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ‘ (NSIL)- এর দ্বিতীয় অভিযান ছিল এটি। ইসরোর PSLV-35 রকেটে চারটি পর্যায় আছে। ৪৪.৪ মিটার লম্বা এই রকেটের ওজন ২২৮.৪৩৩ টন। যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে, তার মধ্যে DS-EO- স্যাটেলাইটে রয়েছে একটি ইলেকট্রো অপটিক এবং মাল্টি স্পেকট্রাল পেলোড। এর সাহায্যে পৃথিবীর ভূমিভাগের বিন্যাসের রঙিন ছবি পাওয়া সম্ভব হবে। NeuSAR-  স্যাটেলাইটের মাধ্যমে শুধু দিনে বা রাতেই নয়, সার্বিকভাবে সব ধরনের আবহাওয়ায় ভাল মানের ছবি মিলবে।তুলনামূলকভাবে Scoob-I স্যাটেলাইট একেবারেই নবীন পর্যায়ে রয়েছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...