Wednesday, June 24, 2026

What’s app fraud: সাবধান! হোয়াটস অ্যাপ ব্যবহার করে প্রতারণার নতুন ফাঁদ 

Date:

Share post:

শহরের বুকে একের পর এক প্রতারণার ঘটনা। এবার প্রতারকদের নয়া হাতিয়ার হোয়াটসঅ্যাপ (Whats app)। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই এই মেসেজিং অ্যাপ (Messaging app) এর সঙ্গে যুক্ত। এবার হোয়াটস অ্যাপ (Whats app) অকেজো করে প্রতারণার নতুন ফাঁদ পাতা হল শহর কলকাতায় (Kolkata)।

যত দিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম। ডিজিটাল যুগে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি আমরা। আর সেই সুযোগ  কাজে লাগাচ্ছেন প্রতারকরা। ভুয়ো ফোন কল অথবা মোটা অর্থ রাশির প্রলোভন এখন পুরনো হয়েছে। মানুষ সচেতন হয়েছেন বলেই এবার প্রতারকদের নয়া ফন্দি। শর্ট কী ব্যবহার করে হোয়াটস অ্যাপে প্রতারণা। প্রতারিত হচ্ছেন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর পরিচিতরা। কীভাবে এই কাজটি করছেন প্রতারকরা? প্রথমে বিভিন্ন অছিলায় ফোন করে একটি নম্বর ডায়াল করতে বলছেন প্রতারকরা, সেই নম্বর ডায়াল করলেই মোবাইল নম্বর ডাইভার্ট হয়ে যাচ্ছে প্রতারকের কাছে,তারপরই হ্যাক হচ্ছে মোবাইলের হোয়াটসঅ্যাপ। এরপরই পরিচিত ব্যক্তিদের থেকে টাকা চাওয়া হচ্ছে, এমনটাই দাবি পুলিশের। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানান হয়েছে , এমন ঘটনার সম্মুখীন হলে অবিলম্বে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করতে হবে।



Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...