Wednesday, June 24, 2026

উদয়পুর কাণ্ড, একসঙ্গে বদলি ৩২ জন পুলিশ আধিকারিক

Date:

Share post:

উদয়পুরে নৃশংস অত্যাচারের ঘটনায় এবার একসঙ্গে বদলি করা হল রাজ্যের ৩২ জন পুলিশ আধিকারিককে। নৃশংস অত্যাচারের ঘটনার পরে উদয়পুর এখনও থমথমে । ঘটনায় দুই অভিযুক্তকে ১৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইনস্পেকটর জেনারেল ও উদয়পুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট সহ রাজ্যের ৩২ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে।

আরও পড়ুন- RJ Mir: মীর-বিহীন মিরচি! ৯৮.৩ শতাংশ মন খারাপ নিয়ে ২৭ বছরের ইনিংস শেষ

সোশ্যাল মিডিয়ায় নৃশংস অত্যাচারের হুমকির কথা জানিয়ে করা কানহাইয়ালালের আবেদনের পরও পুলিশ কেন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।এই সমালোচনার মুখে পড়েই ‘শাস্তি’ হিসেবে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছিলেন পেশায় দর্জি উদয়পুরের কানহাইয়ালাল। মঙ্গলবার দুপুরে দুই ব্যক্তি মাংস কাটার ছুরি নিয়ে তাঁর দোকানে ঢুকে কানহাইয়ার গলা কেটে ফেলে। ঘটনাটি ঘটনার আগে দু’জনের একটি ভিডিও তোলে। তাতে কানহাইয়াকে ওই দু’জনের একজনের পোশাকের মাপ নিতে দেখা যায়। কানহাইয়াকে খুনের পর ভিডিওতে দু’জনকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিতে দেখা গিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...