Saturday, May 23, 2026

দুর্ঘটনাগ্রস্ত শুভেন্দুর কনভয়, সুরক্ষিত বিরোধী দলনেতার গাড়ি

Date:

Share post:

দুর্ঘটনাগ্রস্ত বিধানসভার (Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) কনভয়। শুক্রবার, দুপুরে পূর্ব মেদিনীপুরের মারিশদায় ট্রাকের সঙ্গে কনভয় থাকা গাড়ির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, কনভয়ের (Convoy) সামনের দিকে থাকা গাড়ির সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে ওই গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। বিরোধী দলনেতার গাড়ি কনভয়ের মাঝের অংশে থাকায় দুর্ঘটনার কোনও প্রভাব পড়েনি।


আরও পড়ুন:ফের যোগী রাজ্যে আক্রান্ত নাবালিকা, কুকর্মে বাধা দেওয়ায় কাটা হল নাক

পুলিশ সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ তমলুক যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, শুভেন্দুর কনভয়ে একটি ট্রাক ঢুকে পড়ে। তার জেরেই দুর্ঘটনা। ঘটনায় ওই গাড়ির চালক-সহ কয়েক জন সামান্য জখম হয়েছেন। ট্রাক রেখে পালিয়ে যান চালক। ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তায় রেখেই তমলুক রওনা দেন শুভেন্দু। পরে টুইট করে দুর্ঘটনার কথা জানান বিজেপি বিধায়ক।


 


Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...