Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের

Date:

Share post:

মহারাষ্ট্রে মহানাটকের শেষে চওড়া হাসি দেখা গিয়েছিল তাঁর মুখে। ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শীর্ষ নেতৃত্বের মাস্টার স্ট্রোকে এবার আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা হল না দেবেন্দ্র ফড়ণবীশের মোদি-শাহ-নাড্ডাদের নির্দেশে আপাতত উপমুখ্যমন্ত্রীর পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। এবং শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্তে মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে অভিমানে ফুঁসছেন দেবেন্দ্র ফড়ণবীশ, সেটা নাকি তাঁর শারীরী ভাষাতেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী হতে না পেরে খুব হতাশ দেখিয়েছে ফড়ণবীশকে। এমনই জোরালো দাবি করলেন দেশের অন্যতম বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ তথা এসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

এনসিপি প্রধান দাবি করেছেন যে একনাথ শিন্ডের সরকারে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করার সময় বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ একেবারেই খুশি ছিলেন না। তাঁর কথায়, “আমি মনে করি ফড়ণবীশ খুব আনন্দের সঙ্গে দ্বিতীয়পদ গ্রহণ করেননি। তার মুখের অভিব্যক্তি সব বলে দিয়েছে। তিনি নাগপুর থেকে এসেছেন এবং তিনি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন এবং সেখানে যখন কোনও আদেশ আসে, তখন তা অনুসরণ করতে হবে।”

শারদ পাওয়ারের আরও যুক্তি, “উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর গুয়াহাটিতে ক্যাম্প করা একনাথ শিন্ডের সঙ্গে বিদ্রোহী বিধায়কেরা কখনও আশা করেননি তাঁদের নেতা মুখ্যমন্ত্রী হবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ দেওয়ার পরে মুখ্যমন্ত্রীর পদটি শিন্ডেকে দেওয়া হয়। এ সম্পর্কে শিন্ডের নিজেরও কোনও ধারণা ছিল বলেও মনে করি না। আমি সত্যিই অবাক, দেবেন্দ্র ফড়ণবীশ পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন এবং তারপরে বিরোধী নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে উপ-মুখ্যমন্ত্রীর পদ নিতে হল তাঁকে। এবং তিনি নিজেও নিশ্চয় অবাক হয়েছেন শীর্ষ নেতাদের সিদ্ধান্তে। সেটা তাঁর চোখেমুখে স্পষ্ট। ”

আরও পড়ুন:দেশের অশান্তির জন্য নূপূর শর্মাকেই দায়ী করল সুপ্রিম কোর্ট

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...