Sunday, May 17, 2026

নুপুর শর্মাকে উপযুক্ত জবাব দিয়ে শিরোনামে বিচারপতি সূর্য কান্ত

Date:

Share post:

দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে ঘিরে। এবার তাঁকে সরাসরি জবাব দিলেন বিচারপতি সূর্যকান্ত (Surya Kanta)। খবর প্রকাশ্যে আসতেই রাতারাতি শিরোনামে সুপ্রিম কোর্টের বিচারপতি।

জেলা আদালত থেকে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সূর্যকান্ত এর আগে একাধিক বিতর্কিত কেসের শুনানি করেছেন। পাঞ্জাব, হরিয়ানায় কৃষকদের ফসল কাটার পর মাঠে আগুন দেওয়াতে দূষণের সমস্যা নিয়ে মামলায় হাইকোর্টে সেই বিচারপতির এজলাসেই ওঠে একদিন। নিজে কৃষক পরিবার থেকে বড় হয়েছেন তাই খুব ভালো করে বুঝেছেন মাঠের কষ্ট। কোনও অপরাধ ছোট বা বড় এই ভিত্তিতে জামিন হওয়া উচিত বা অনুচিত – এই তত্ত্বে বিশ্বাস করেন না তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে সূর্য কান্ত ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। হরিয়ানার হিসারের বাসিন্দা সূর্য কান্ত বিচারকের চাকরি করার আগে ছিলেন আইনজীবী। তিনি সংবিধান, পরিষেবা এবং নাগরিক অধিকার বিষয়ক আইনের একজন বিশেষজ্ঞ। একটা সময় হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

সুপ্রিম কোর্টের (Supreme Court) সেই বিচারপতি সূর্য কান্তই শুক্রবার বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন। তাঁর ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি ছিলেন জেবি পরদিওয়ালা। কিন্তু মূল কাজটি করেছেন বিচারপতি সূর্যকান্ত। ওনার ডিভিশন বেঞ্চেই নূপুর শর্মার তরফে আর্জি জানানো হয়েছিল যাতে দেশের নানা আদালতে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলি দিল্লিতে শুনানির ব্যবস্থা করা হয়। দুই বিচারপতি নূপুরের হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আসার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।

নুপুর শর্মাকে কার্যত জবাব দিয়ে বিচারপতি বলেছেন, নুপুর দেশের মানুষের আবেগকে নষ্ট করেছেন। উদয়পুরের ভয়াবহ কান্ড নূপুর শর্মার জন্যই ঘটেছে বলেও বিচারপতি উল্লেখ করেন। সেই কারণে নূপুর শর্মাকে ক্ষমা চাওয়ার কথাও বলে আদালত। এজলাসে নূপুর শর্মার আইনজীবীরা নূপুরের অনৈতিক এবং বিদ্বেষ মূলক মন্তব্যের প্রেক্ষিতে ভুল যুক্তি তৈরি করবার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু বিচারপতি কার্যত প্রত্যেকের মুখ বন্ধ করেছেন।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...