Wednesday, June 24, 2026

Sourav Ganguly: পন্থ-জাদেজার লড়াকু ব‍্যাটিং-এর প্রশংসায় সৌরভ, টুইট করে জানালেন কত রান করতে হবে ভারতকে

Date:

Share post:

চাপে পড়েও এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (India), তাতে খুশি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টুইটারে ভারতীয় দলের দুই ব‍্যাটার ঋষভ পন্থ ( Rishabh Pant) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) লড়াকু ব‍্যাটিং-এর প্রশংসার পাশাপাশি, টিম ইন্ডিয়াকে ঠিক কত রান তুলতে হবে, সেকথাও জানালেন বোর্ড সভাপতি।

শুক্রবার প্রথমদিনের খেলা শেষ হওয়ার পর  সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে লেখেন, “চাপের মুখে পড়ে কী ভাবে টেস্টে ব্যাটিং করতে হয়, তার আদর্শ উদাহরণ দেখাল পন্থ এবং জাদেজা। এর থেকে ভাল কিছু আর হতে পারে না। কাল ৩৭৫ রান তুলে নাও।”

শুক্রবার প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পরে যায় ভারতীয় দল। ২৭.৫ ওভারে ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে যশপ্রীত বুমরাহের দল। সেই সময় পন্থ এবং জাদেজার পাল্টা মারে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। ১১১ বলে ১৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন পন্থ। ৮৩ রানে অপরাজিত জাদেজা। প্রথমদিনে ভারতের রান সাত উইকেটে ৩৩৮।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...