Friday, April 3, 2026

নাগরিক সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর-QR CODE চালু তৃণমূল বিধায়কদের

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল “দিদিকে বলো” (Didike Bolo)। এই টোল-ফ্রি(Toll free) নম্বরে রাজ্যবাসী ফোন করে সরাসরি তাঁদের সমস্যা, অভিযোগের কথা জানাতে পারতেন। মানুষের বক্তব্য চলে যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতরে। এরপর এলাকা ধরে ধরে বিষয়গুলির সমাধান হতো। সম্প্রতি, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Anhishek Banerjee)  তাঁর সংসদীয় এলাকার মানুষদের অভাব-অভিযোগ জানতে চালু করেছেন ”এক ডাকে অভিষেক”। কলকাতা-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়ররা “টক টু মেয়র” (Talk to Mayor) পরিষেবা চালু করে নাগরিকদের সমস্যা ও চাহিদার কথা জেনে দ্রুত সমাধানের চেষ্টা করেন।

এবার তাঁদের পথে হেঁটেই রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি (অদিতি Munshi) শুরু করছেন ”আমার কথা বিধায়কের কাছে” নামক পরিষেবা যেখানে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ তাঁদের চাহিদা, অভাব-অভিযোগের কথা সরাসরি তুলে ধরতে পারবেন বিধায়কের কাছে একটি হেল্প লাইন নম্বরে (help line number)ফোন করে।

একইভাবে জনসংযোগ বাড়াতে এবার আসরে রাসবিহাহারির তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)। এক্ষেত্রে তিনি আরও আধুনিক টেকনোলজি ব্যবহার করতে চলেছেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য। রাসবিহারীর মানুষজন QR CODE মারফত বিধায়ককে জানাতে পারবেন তাঁদের অভিযোগ।



Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...