Wednesday, February 25, 2026

শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ শিন্ডে

Date:

Share post:

সবেমাত্র মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। এখনও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাননি । তার আগেই দল বিরোধী কাজের জন্য শিবসেনা থেকে বহিষ্কৃত করা হলো একনাথ শিন্ডেকে।

শিবসেনার সমস্ত পদ থেকে একনাথ শিণ্ডেকে বহিষ্কার করলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে। বিধানসভায় আস্থা ভোটের আগেই এই বহিষ্কার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। শিণ্ডে ঘনিষ্ঠ বিধায়কদের বক্তব্য, শিবসেনায় উদ্ধব নিজেই সংখ্যালঘু। সেই কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই। যদিও এই যুক্তি মানতে নারাজ উদ্ধব শিবির।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উদ্ধব লিখেছেন, ‘সম্প্রতি আপনাকে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে দেখা গিয়েছে। শিবসেনার সদস্যপদও ছেড়ে দিয়েছেন আপনি। দলবিরোধী কাজের জন্যেই আপনাকে শিবসেনার সমস্ত পদ থেকে বহিষ্কার করা হল।’ এদিকে আজই শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে গোয়া থেকে মুম্বই ফিরছেন শিণ্ডে। আরও ১৪ জন বিধায়ক শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:উদয়পুর কাণ্ডে মুম্বই-হামলা যোগ ! ব্যবহৃত বাইকের নম্বর প্লেট 26/11

 

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...