Sunday, May 31, 2026

সরকারি চাকরির পদোন্নতিতেও থাকছে তফসিলি সংরক্ষণ

Date:

Share post:

তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি জনজাতির (এসটি) জন্য সরক্ষণের ব্যবস্থা রেখেই ৮,০৮৯ জন সরকারি কর্মচারী ও আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদি সরকার। গত ছ’বছর ধরে আইনি টানাপড়েনের জেরে অধস্তন সচিব স্তর পর্যন্ত ওই কর্মী ও আধিকারিকদের পদোন্নতির বিষয়টি ঝুলে ছিল।

কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর সূত্রে জানানো হয়েছে, এর মোট ১,৭৩৪টি পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণকে মাপকাঠি হিসেবে ধরা হয়নি। ৫,০৩২টি পদোন্নতি হয়েছে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের। ৭২৭ জন এসসি এবং ২০৭ জন এসটি কর্মী পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেয়েছেন। ৩৮৯টি পদোন্নতির ক্ষেত্রে কোনও তথ্য দেয়নি কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর।

এর আগে শীর্ষ আদালত জানিয়েছে, চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব নিয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব রাজ্যের। নয়া কোনও মাপকাঠি তৈরি করবে না সুপ্রিম কোর্ট। সরকারি চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে এমনটাই জানিয়েছিল শীর্ষ আদালত। সেইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব নিয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব সরকারের।

এমনকি, সরকারি চাকরিতে পদোন্নতিতে সংরক্ষণের জন্য রাজ্য এবং কেন্দ্রকে যে সংখ্যাতত্ত্বমূলক পরিসংখ্যান জোগাড় করতে হয়, তা তুলে দেওয়ার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ শিন্ডে

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...