Friday, June 26, 2026

জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাংলায় ক্ষমতা দখল নিয়ে প্রত্যয়ী শাহ, পাল্টা খোঁচা কুণালের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় গোহারা হারলেও আগামী নির্বাচনে এ রাজ্যে ক্ষমতা দখল নিয়ে রীতিমতো প্রত্যয়ী অমিত শাহ, জেপি নাড্ডারা। আর সে কথাই উঠে এলো বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে। রবিবার তেলেঙ্গানায় গেরুয়া শিবিরের কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ বার্তা দিলেন, শীঘ্রই বাংলা ও তেলেঙ্গানা দখল করবে বিজেপি। যদিও তাদের এই দাবিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা তোপ, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”

তেলেঙ্গানায় বিজেপির কর্ম সমিতির বৈঠকে রবিবার দুপুরে পেশ হয় রাজনৈতিক প্রস্তাব। সেখানে পরিবারতন্ত্র ইসুতে কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে আক্রমণ শানাতে দেখা যায় বিজেপিকে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। ভয়ে সভাপতি নির্বাচন করছে না। বাংলা, তেলেঙ্গানাতেও পারিবারিক দলের শাসন চলছে।” এরপরই বিজেপির জন্য টার্গেট বেঁধে দিয়ে অমিত শাহ জানান, শীঘ্রই বিজেপি বাংলা ও তেলেঙ্গানা দখল করবে। এর পাশাপাশি ওড়িশা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও উড়বে গেরুয়া পতাকা। অমিত শাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিকবাদ, পরিবারবাদ এবং তোষণ চলছে। এর বিরুদ্ধে উন্নয়নের রাজনীতি করবে গেরুয়া শিবির।

শাহের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলায় মানুষের সরকার চলছে। পরিবারতন্ত্র নিয়ে কীভাবে প্রশ্ন তুলতে পারে বিজেপি? এ রাজ্যে তো অধিকারী পরিবারের সাইনবোর্ড ঝুলছে। রাজ্যে-রাজ্যেও তো পরিবারতন্ত্র চালায় ওরা।” পাশাপাশি গিয়ে দোয়া শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...