Monday, April 13, 2026

মহারাষ্ট্রে নতুন স্পিকার নির্বাচিত হলেন রাহুল নরওয়েকার

Date:

Share post:

প্রত্যাশিত ছিল। শিন্ডের মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বড় জয় আশা করেছিল রাজনৈতিক মহল। তাই হল। একনাথ শিন্ডের সাহায্য নিয়ে ১৬৪টি ভোট পেয়ে স্পিকার পদে নির্বাচিত হলেন বিজেপির রাহুল নরওয়েকার। যা একনাথ শিন্ডেদের প্রথম জয়।কংগ্রেস-এনসিপি- উদ্ভব ঠাকরের শিবসেনার জোট প্রার্থী পান মাত্র ১০৭টি ভোট।

আরও পড়ুন:ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ আমেরিকার, ‘ভ্রান্ত-বিভ্রান্তিকর তথ্য’, পাল্টা নয়াদিল্লি

রাহুল নরওয়েকার প্রথমবারের বিজেপি বিধায়ক। তিনি অতীতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন। ১৫ বছর শিবসেনায় ছিলেন তিনি। ২০১৪ সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে শিবসেনা ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন এনসিপিতে। এরপর স্পিকার পদে তিনি জয়ী হলেন।  এদিন স্পিকার হিসাবে রাহুল নরওয়েকর দায়িত্বভার গ্রহণ করার পরই মহারাষ্ট্র বিধানসভায় ‘জয় শ্রীরাম’, ‘জয় ভবানী, জয় শিবাজী’ ধ্বনি ওঠে।


এদিকে, আজ শুধু স্পিকার নির্বাচনের ফলাফল নিয়ে আগামীকাল আস্থা ভোটের আগেই সুপ্রিম কোর্টে যেতে পারে উদ্ধব গোষ্ঠী। নতুন স্পিকারের সভাপতিত্বে হওয়ার কথা একনাথ শিন্ডে সরকারের আস্থা ভোট। এদিন ভোটদান থেকে বিরত থাকে এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি।

 


Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...