Friday, June 26, 2026

ভূমি দফতরের জমি সমস্যা সমাধানে সব জেলার জেলাশাসকদের বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

ভূমি দফতরের সমস্যা নিয়ে পর্যালোচনা করতে আগামী বুধবার সমস্ত জেলার জেলাশাসকদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্প্রতি পুরুলিয়া জেলায় গিয়ে জমি মিউটেশন-সহ একাধিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে জমি সমস্যা সমাধানের জন্য আলাদা কমিটি গঠন করার নির্দেশ দেন । সেই কারণে নবান্ন জানতে চাইছে এই মুহূর্তে কোন জেলায় কত শতাংশ জমির মিউটেশন আটকে রয়েছে । আর সে কারণেই আগামী ৬ জুলাই নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে । জানা গিয়েছে, এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকরা ছাড়াও থাকবেন সমস্ত জেলার ডিএলআরওরা।

সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমি পরিষেবা নিয়ে জেলায় জেলায় ভূমি বিভাগের এক শ্রেণির কর্মী-অফিসারের অনৈতিক কাজকর্ম নিয়ে অভিযোগ আসছে প্রায় প্রতিদিন । তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়ে নজরদারি কমিটি গঠনের নির্দেশ দেন । তাই ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত ভূমি দফতরের কার্যালয়গুলিতে পরিষেবা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে নজরদারি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই কাজে যুক্ত করা হচ্ছে পুলিশকেও । সামগ্রিক নজরদারির দায়িত্বে থাকবেন জেলাশাসক।

আরও পড়ুন- স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ-গুজরাটকে পিছনে ফেলে দিল বাংলা

একই ভাবে নজরদারি কমিটি গড়া হচ্ছে ব্লকস্তরেও । এ ক্ষেত্রে নজরদারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিককে। ব্লক স্তরের ভূমি ও ভূমি সংস্কার অফিসার হবেন কমিটির আহ্বায়ক । সদস্য হবেন সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি । সপ্তাহে এক দিন সমন্বয় বৈঠক করবেন কমিটির সদস্যেরা । ব্লক স্তরে বকেয়া থাকা জমির মিউটেশন-কনভারশনের নিষ্পত্তি, মুখ্যমন্ত্রীর দফতর এবং ভূমি দফতরে জমা পড়া অভিযোগের মীমাংসা, পাট্টা বণ্টন, আদিবাসীদের জমির দখল ঠেকানো, স্থানীয় ভূমি দফতরের অফিস ঘিরে অনৈতিক কার্যকলাপ, বালি-পাথর-মাটি কাটা, অবৈধ ভাবে জলাজমির চরিত্র বদলানোর মতো ঘটনার উপরে নজর রাখবে ওই কমিটি ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...