Friday, April 3, 2026

Cristiano Ronaldo: ম‍্যাঞ্চেস্টার ছাড়তে চাইছেন রোনাল্ডো : সূত্র

Date:

Share post:

ম‍্যাঞ্চাস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সূত্রের খবর, এই উইন্ডোতে উপযুক্ত প্রস্তাব পেলে ম‍্যানইউ ছাড়তে পারেন তিনি। কারণ তাঁর কেরিয়ারের বাকি সময় চ্যাম্পিয়ন্স লিগে ( Champions League) খেলতে চান রোনাল্ডো। এছাড়াও জানা যাচ্ছে, দলের পারফরম্যান্সে হতাশ তিনি। রোনাল্ডো মনে করেন আসন্ন মরশুমে প্রিমিয়র লিগ (Premier League) জিততে পারবে না ম‍্যানইউ।

সূত্রের খবর, রোনাল্ডোকে ধরে রাখার জন্য ম্যানইউ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে, রোনাল্ডোর এজেন্ট জর্ড মেন্ডেস বিগত কয়েক সপ্তাহ ধরে চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে রোনাল্ডোর খেলার ব্যাপারে কথা বলেছেন। কিন্তু কোনও সদুত্তর পাননি মেন্ডেস।

১২ বছর পর পুরনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসেন রোনাল্ডো। জুভেন্তাস থেকে ম্যান ইউ-তে আসার পর লাল জার্সিতে এখনও পযর্ন্ত ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন সিআরসেভেন। যদিও ম‍‍্যানইউতে এসে কোনও ট্রফির মুখ দেখেননি তিনি। প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও বেশি দূর এগোতে পারেনি ম্যান ইউ। আগামী বছর ৩০ জুন পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের চুক্তি রয়েছে। মনে করা হচ্ছে সেই চুক্তি আরও এক বছরের জন্য নবীকরণ হতে পারে।

আরও পড়ুন:EastBengal: চুক্তিতে সম্মতি লাল-হলুদের, চুক্তিসই হতে পারে আগামী সপ্তাহে

 

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...