Saturday, April 4, 2026

স্কুলে মারামারি, বন্ধুর ঘুষিতেই প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের !

Date:

Share post:

স্কুলে খেলার ছলে মারামারি দুই বন্ধুর। কিন্তু সেই খেলাই যে প্রাণ কেড়ে নেবে, তা বোধ হয় কেউই ভাবেন নি। ক্লাসের মধ্যে বন্ধুর ঘুষিতেই প্রাণ গেল একাদশ শ্রেণির এক ছাত্রের (Class 11 Student)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbor) ধনবেড়িয়া হাই স্কুলে। মৃত ছাত্রের নাম মলয় হালদার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলয় এতদিন জ্বরে ভুগছিল। সুস্থ হয়ে সোমবারই স্কুলে ফেরে সে। স্কুলের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পিরিয়ডের পর সহপাঠীর সঙ্গে ‘খেলার ছলে’ মারামারি শুরু হয়। সেখান থেকেই এতবড় দুর্ঘটনা ঘটে যায়। মলয়কে প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে ফের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও মৃত বলে জানানো হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন- Dutee Chand: ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র‍্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি

মলয়ের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্ত সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...