Wednesday, June 24, 2026

বিধানসভায় বিজেপির গোহারা হারের পর ফের কলকাতায় মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

বিধানসভায় গোহারা হারের পর আর দেখা যায়নি বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। একবছরেরও বেশি সময় পরে সোমবার ফের সাতসকালেই কলকাতা বিমানবন্দরে দেখা গেল ‘ফাটাকেষ্ট’কে।  বিজেপি সূত্রের খবর, সোমবারই তিনি কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে দেখা করতে পারেন।

আরও পড়ুন:উদ্ধব-শিন্ডে সঙ্ঘাত চরমে! ফিরে পেলেন দলনেতার পদও

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন ‘ফাটাকেষ্ট’। মঙ্গলবারই বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে সুকান্ত মজুমদারের মুখোমুখি হতে পারেন মিঠুন। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর ঠিক থাকলে তিনি সোমবারই রাজ্য বিজেপির দফতরে যেতে পারেন। আর তা যদি হয়, তবে এই প্রথম কলকাতায় বিজেপির সদর দফতরে যাবেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন।


কিন্তু মিঠুনের আচমকা শহরে আসার কারণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপি সূত্রের খবর, উত্তর কলকাতার কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এখন থেকেই দলে মিঠুনকে সক্রিয় করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির।

 


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...