Wednesday, June 24, 2026

হিমাচলের কুলুতে খাদে পড়ে গেল স্কুলবাস, মৃত পড়ুয়া সহ কমপক্ষে ১৬, আহত বহু

Date:

Share post:

হিমাচলের কুলুতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ গেল পড়ুয়াদের। খাদে স্কুলবাস পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এর জেরে স্কুল পড়ুয়া-সহ এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

আরও পড়ুন:উদ্ধব-শিন্ডে সঙ্ঘাত চরমে! ফিরে পেলেন দলনেতার পদও


পুলিশ সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গিয়েছে, বাসটি পড়ুয়াদের নিয়ে কুলুর সাইঞ্জ যাচ্ছিল। এরপর জাংলা গ্রামের কাছে বাসটি মোড় ঘুরতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন তিনি।


দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি বলেন, ” অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...