Friday, June 12, 2026

West Bengal : দমকলে ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

দমকলে নিয়োগ প্রক্রিয়ায় (recruitment in west bengal fire department) বেনিয়মের অভিযোগ, হাইকোর্টের (high Court)তরফ থেকে স্থগিতাদেশ (Suspension) জারি করা হয়েছে। প্রায় ১৫০০ পদের নিয়োগের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই আদালতের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য ২০১৮ সালে রাজ্য সরকারের তরফে দমকল বিভাগের জন্য প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। নিয়ম মেনে লিখিত পরীক্ষা এবং তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এবার সেই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর নিয়ে গরমিলের অভিযোগ উঠছে। সূত্রের খবর, মামলাকারীদের তরফে অভিযোগ জানানো হয় যে দুটি প্রশ্নের ক্ষেত্রে ভুল ছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার পরেই বিচারপতির তরফে স্থগিতাদেশ জারি করা হয় আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। ফলে,আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে, মামলার শুনানির পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।



Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...