Tuesday, March 24, 2026

ফের স্পাইস জেট: মাঝআকাশে উইন্ডো স্ক্রিনে ফাটল, জরুরি অবতরণ বিমানের

Date:

Share post:

দুপুরের পর বিকেলে ফের জরুরি অবতরণ স্পাইস জেটের(Spice jet) বিমানে। একইরকমভাবে এবারও মাঝআকাশে বিমানে গোলযোগ। কোনওমতে জরুরি অবতরণ(Emergency Landing) ঘটিতে এড়ানো গেল দুর্ঘটনা। এবার গুজরাত(Gujrat) থেকে মহারাষ্ট্রগামী(Maharastra) বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশেই ধরল ফাটল। একইদিনে পরপর দু’বার বিমানে গোলযোগের ঘটনায় স্পাইস জেটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, এদিন বিকেলে গুজরাতের কান্ডালা থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। কয়েক ঘণ্টার রাস্তায় মাঝ আকাশেই ফাটল ধরে বিমান চালকের সামনেক কাচের বহিরাবরণে। ভিতরের আবরণটিতেও চিড় ধরলে বিমানের ভিতরে হাওয়া ঢুকে বিমানের বায়ুর চাপে গণ্ডগোল হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষপর্যন্ত বিমানটিকে জরুরি অবতরণ করিয়ে তা এড়ানো গিয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপদেই রয়েছেন যাত্রীরা। এফএল২৩০ বিমানে দ্বিতীয় পাইলটের সামনের জানলার কাচে ফাটল ধরায় বিমানটিকে জরুরি ভিত্তিতে মুম্বইতেই অবতরণ করানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরেই যান্ত্রিক গোলযোগের জন্য দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে জরুরি অবতরণ করাতে হয় করাচিতে। এরপর বিকেলে ফের মাঝ আকাশে সমস্যা স্পাইস জেটে। আর এই নিয়ে গত তিন মাসে ন’বার বিমানে গোলযোগের ঘটনা ঘটল স্পাইসজেটের বিমানে। বারবার বিমানে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে বিমানটির যাত্রী নিরাপত্তা নিয়ে।


Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...