Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়ার ঘটনায় সিট গঠন রাজ্যের, অ্যালুমিনিয়াম দিয়ে ঘেরা হচ্ছে বাড়ি

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে যুবকের ঢুকে পড়ার জেরে আরও জোরদার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ঘিরে ফেলা হবে অ্যালমুনিয়ামের শিটের প্রাচীর দিয়ে। পাশাপাশি নজরদারি বাড়াতে তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ারও৷ এমনকি বাড়ানো হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যাও৷

গত শনিবার গভীর রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের এক যুবক ৷ ঘটনায় সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করল রাজ্য সরকার। সিটে মোট ৮ জন সদস্য রয়েছেন। জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মার নেতৃত্বাধীন সিটে ডিসি ডিডি (স্পেশাল), ডিসি এসটিএফ ছাড়াও গোয়েন্দা বিভাগ ও এসটিএফ-র আধিকারিকেরা রয়েছেন।

আরও পড়ুন- নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূলের
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷ কংক্রিটের দেওয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর।
মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে পাশাপাশি দু’টি ওয়াচ টাওয়ার বসানো হবে। একটি ওয়াচ টাওয়ার বসানো হবে আলিপুর জেল সংলগ্ন এলাকায়৷ অন্যটি থাকবে আদি গঙ্গা লাগোয়া বলরাম ঘাটের দিকে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...