Saturday, March 14, 2026

Hira Mondal: দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করলেন হীরা

Date:

Share post:

জল্পনার অবসান। দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে (BFC) সই করলেন হীরা মণ্ডল (Hira Mondal)। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বিএফসি। বিগত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, যে ইস্টবেঙ্গলের (Eastbengal) ঘর থেকে হীরাকে তুলে সই করবে বেঙ্গালুরু। আর মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

বলা বাহুল্য, ইস্টবেঙ্গলের জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন হীরা। কিন্তু চুক্তিগত বিলম্বের কারণে, এছাড়া বেঙ্গালুরুর লোভনীয় প্রস্তাব ভাবায় হীরাকে। যার ফলে বেঙ্গালুরুতেই যাওয়ার সিদ্ধান্ত নেয় হীরা।

গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন হীরা মণ্ডল। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন, আগামী মরশুমে লাল-হলুদের জার্সি গায়ে খেলবেন তিনি। কিন্তু সেই আশায় জল ঢেলে বিএফসিতে সই করলেন হীরা।

আরও পড়ুন:India Team: সিরিজ জয় হল না ভারতের, এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জিতল ইংল‍্যান্ড

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...