Saturday, April 4, 2026

মা কালী ধূমপান করছেন, তথ্যচিত্রের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক! নিন্দায় সরব নুসরাত

Date:

Share post:

“কালী” নামে এক তথ্যচিত্রের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক। যেখানে মা কালীর ভূষায় ধূমপান করছেন এক মহিলা! শুধু তাই নয়, কালীর হাতে ধরা রয়েছে এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের পতাকা। এমন বিতর্কিত পোস্টার ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, শিল্পের নাম করে কেন ধর্মীয় ভাবাবেগে কেন আঘাত করা হল?

ঘটনাটি ঠিক কী?

চলচ্চিত্র পরিচালক লীনা মণিমেকালাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন তথ্যচিত্র ”কালী’’র পোস্টার শেয়ার করেছেন। মুহূর্তে মধ্যে যা ভাইরাল হয় যায়। টরন্টোর আগা খান মিউজিয়ামে “আন্ডার দ্য টেন্ট” প্রোজেক্টের এই ছবিটি দেখানো হয়েছিল। এরপর থেকেই কানাডার হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ প্রবল আপত্তি করেন। পোস্টার নিয়ে অসন্তোষের জেরে পদক্ষেপ নিয়েছে কানাডার ভারতীয় হাইকমিশন।

হিন্দু দেবীর আদলে করা এমন ছবির জন্য “গৌ মহাসভা’’র প্রধান অজয় গৌতম ইতিমধ্যে এই তথ্যচিত্র পরিচালকের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও।

পরিচালক লীনা মণিমেকালাইয়ের “কালী” তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের বিরুদ্ধে মুখ খুলেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহানও। তাঁর সাফ কথা, ”ছবি তৈরির সময় কখনওই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়।”

আরও পড়ুন:প্রবীণদের জন্য কবে ছাড় দেবে রেল?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...