Tuesday, June 23, 2026

ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচে ভারতীয় সমর্থকদের ওপর বর্ণবিদ্বেষী আক্রমণ, তদন্তে ইসিবি

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড (India-England) খেলা দেখতে এসে বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হল ভারতীয় সমর্থকদের। সোমবার এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের ওপর কটূক্তি করা হয় বলে অভিযোগ। এই নিয়ে বেশ কিছু সমর্থক সেই আক্রমণের কথা টুইট করেও জানিয়েছেন। গোটা বিষয়ের তদন্ত করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। ইসিবির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় ওই সমর্থকের কাছে।

এই নিয়ে ইসিবি জানায়, “মাঠে এমন ঘটনা ঘটায় আমরা দুঃখিত। এজবাস্টন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি এই বিষয়টা নিয়ে।”

ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচের পর ভারত আর্মি নামে একটি ভারতীয় সমর্থকদের সংগঠন টুইট করে লেখে,”আমাদের বহু সমর্থককে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এজবাস্টন স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ সেই সব ইংরেজ সমর্থককে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল।”

এর পাশাপাশি এই নিয়ে এক ভারতীয় সমর্থক জানান, তাঁদের যে সময় বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছিল, সেই সময় মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের নজরে আনা হয় বিষয়টা। কিন্তু তাঁরা কোনও রকম পদক্ষেপ নেননি। আর এই গোটা ঘটনার জন‍্য সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া হয় ইসিবির পক্ষ থেকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...