Wednesday, May 13, 2026

Mithun – Mamata: দেব -এর উদ্যোগে ফের একসঙ্গে কাজ করবেন মিঠুন – মমতা

Date:

Share post:

সময়টা ছিল ৭০ এর দশক, বাংলা সিনেমার এক মাহেন্দ্রক্ষণ। রুপোলি পর্দায় জন্ম নিলেন দুই তারকা, তৈরি হল ইতিহাস। বাংলা তথা বাঙালির অন্তরে চিরস্থায়ী জায়গা করল এক বাংলা ছবি ‘মৃগয়া ‘ (Mrigaya)। চলচ্চিত্রপ্রেমী মানুষকে চির স্মরণীয় এক জুটি উপহার দিয়েছিলেন মৃণাল সেন ( Mrinal Sen)। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আর মমতা শঙ্কর (Mamata Shankar)। কিন্তু সেই যে শুরু, সেখানেই কি শেষ? মাঝে কাটল প্রায় পাঁচ দশক। দুজনকে একসঙ্গে কোনও গল্পে আর দেখা যায় নি। এবার ৪৬ বছর পর সেই জুটিকে সেলুলয়েডে ফিরিয়ে আনছে অভিনেতা দেব (Dev)।

সিনেমা মানেই পর্দা জুড়ে তৈরি হওয়া এক ম্যাজিক, যার ঘোর থেকে যায় দর্শকের মনে। সাতের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এক আখ্যান রচনা করেছিলেন পরিচালক মৃণাল সেন। সিনেমা তৈরির চেনা ব্যাকরণ থেকে বেরিয়ে এসে নতুন সমীকরণ গড়ে ছিলেন তিনি। যেখানে নায়কোচিত কীর্তি নয় মূল উপজীব্য হয়েছিল আবহমানকাল ধরে চলে আসা এক প্রান্তিকের জীবনযুদ্ধ। সেখানেই দুই তরুণ অভিনেতা অভিনেত্রী গ্ল্যামারকে প্রত্যাখ্যান করে যেভাবে জনজীবনের প্রতীক হয়ে উঠেছিলেন,তাকে ভালোবাসার কুর্নিশ জানিয়েছিল সিনেমা জগত। মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্করের কেরিয়ার পরবর্তীতে যে দিকেই গতি পাক না কেন, সেই সবের সূচনাবিন্দু ছিল ‘মৃগয়া’। এবার দীর্ঘ ৪৬ বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। অভিজিৎ সেনের (Avijit Sen) আগামী ছবি ‘প্রজাপতি’-তে  স্মৃতির সরণী বেয়ে একসঙ্গে ফিরছেন তাঁরা। দেব এর প্রযোজনা সংস্থা এই ছবির দায়িত্বে রয়েছে। পরিচালক অভিজিৎ সেন এই ছবির প্রসঙ্গে বলেন, বাবা আর ছেলের সম্পর্কের গল্প নিয়ে এই ছবি। দেব, মিঠুন, মমতা শঙ্কর রয়েছেন এই ছবিতে। ছবিতে যে ধরনের গল্প রয়েছে,যে ধরনের চরিত্র রয়েছে,সেখানে এই কাস্ট ডিমান্ড করে। এই চরিত্রে মিঠুন এবং মমতা শঙ্করকেই প্রযোজন। এঁদের ছাড়া গল্পের সঠিক চরিত্রায়ন হবে না। বাবা ছেলের যে রসায়ন এখানে গল্পতে রয়েছে, তার জন্য পারফেক্ট কম্বিনেশন মিঠুন ও দেব। ‘হিরোগিরি’-র পর আবার সিলভার স্ক্রিনে মিঠুন-দেব জুটি। ছবির কাজে ইতিমধ্যেই কলকাতায় এসে শ্যুটিং-এ যোগ দিয়েছেন ডিস্কো ড্যান্সার। প্রায় পাঁচ দশক পর ‘ প্রজাপতি’র আড়ালে ঠিক কোন গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন মিঠুন মমতা, তা জানার আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঙালি দর্শক।

আরও পড়ুন- মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যকে সমর্থন করে না দল, সাফ জানালো তৃণমূল

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...