Thursday, June 25, 2026

বাংলা আকাদেমিতে সুদীপ্তা রায়চৌধুরী-র উদ্যোগে ‘পদক্ষেপ পত্রিকা’র আনুষ্ঠানিক প্রকাশ

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি- তে (Bangla Academy) সুদীপ্তা রায়চৌধুরী-র (Sudipta Roychowdhury) উদ্যোগে ‘পদক্ষেপ পত্রিকা’ র আনুষ্ঠানিক প্রকাশ। উপস্থিত ছিলেন বিভিন্ন কবি ও সাহিত্যিকরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra), বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার (Debasish Kumar)। ‘পদক্ষেপ পত্রিকা’ কবি এবং সাহিত্যিকদের নিজের সাহিত্য প্রতিভা বিকাশের একটা প্ল্যাটফর্ম, যার দায়িত্বে সম্পাদিকা সুদীপ্তা রায়চৌধুরী (Sudipta Roychowdhury)। তিনি নিজেও একজন বিশিষ্ট কবি। এই ‘পদক্ষেপ পত্রিকা’ আয়োজিত কথা ও কবিতা অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিকরা তাঁদের নিজেদের লেখা কবিতা ও লেখা পরিবেশন করেন।

বিধায়ক মদন মিত্র অনুষ্ঠানে বলেন সুদীপ্তা রায়চৌধুরী একজন প্রতিভাবান ব্যক্তি। তিনি সাহিত্য অনুরাগী আর নতুনদের উৎসাহ প্রদানে আগ্রহী। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি- তে এই অনুষ্ঠানে সাংবাদিক সুমন ভট্টাচার্য, সৌম্য আইচ রায়, অনামিকা আইচ রায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিশিষ্ট কবি ঋজুরেখ চক্রবর্তী, চিত্রা লাহিড়ী উপস্থিত ছিলেন । ‘পদক্ষেপ পত্রিকা’ নিয়ে আগামী পরিকল্পনার কথাও বলেন সম্পাদিকা । অনুষ্ঠানের শেষে সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদিকা সুদীপ্তা রায় চৌধুরী ও পিনাকী রায়।



Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...