Friday, April 3, 2026

ইপিএলে খেলা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অনিশ্চিত বিশ্বকাপে

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপে ( 2022 Qatar World Cup )খেলা অনিশ্চিত হয়ে পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) এক ফুটবলারের। ওই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানাচ্ছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। শুধু তাই নয়, ওই ফুটবলারকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানা যাচ্ছে। তবে কোন ফুটবলারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁর নাম বা কোন ক্লাবের হয়ে তিনি খেলেন, তা জানায়নি পুলিশ।

এদিন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “সোমবার এক তরুণী ওই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। চলতি বছর জুন মাসে তাঁকে ওই ফুটবলার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেন তরুণী। অভিযোগ পেয়ে ফুটবলারের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে।”

এরপাশাপাশি পুলিশ আরও জানাচ্ছে, সংশ্লিষ্ট ক্লাবকে পুরো বিষয় জানানো হয়েছে। তারা এই গোটা ঘটনায় হতবাক। কয়েক দিন পরেই ক্লাবের প্রাক মরশুম শিবির শুরু হওয়ার কথা। সেখানে যোগ দিতে পারবেন না ওই অভিযুক্ত ফুটবলার।

জানা যাচ্ছে, অভিযোগ পেয়ে সোমবার ভোরে ফুটবলারের বাড়িতে যায় পুলিশের গাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ফুটবলারকে হেফাজতে নেয় তারা। তাঁকে জেরা করা হচ্ছে।

আরও পড়ুন:Hira Mondal: দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করলেন হীরা

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...