Friday, April 3, 2026

চাকরি প্রার্থীদের বিজেপি বুথ এজেন্ট হওয়ার নিদান শুভেন্দুর, কুৎসিত মানসিকতার প্রতিফলন বললেন কুণাল

Date:

Share post:

“নিয়োগ দুর্নীতি” ইস্যুতে যখন আদালতে মামলা চলছে, ঠিক তখনই রাজনৈতিক ফায়দা তুলতে আসরে তৎকাল বিজেপি নেতা তথা বিরোধী দননেতা শুভেন্দু অধিকারী। বাংলায় কার্যত জীবাশ্ম-তে পরিণত হয়েছে গেরুয়া শিবির। সেই জায়গা থেকে চাকরি প্রার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করলেন শুভেন্দু। নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে বিজেপির সংগঠনকে চাঙ্গা করার নামে শিক্ষিত বেকারদের পার্টির কাজে লাগানোর জন্য দলীয় কর্মীদের পরামর্শ দিলেন শুভেন্দু।

বিরোধী দলনেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “শুভেন্দু একজন মানসিক রোগী। পাগল। এই বিবৃতি তার ভয়ঙ্কর কুৎসিত মানসিকতার প্রতিফলন।”

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের “অগ্নিপথ” প্রসঙ্গে মন্তব্যের সঙ্গে শুভেন্দুর এমন মন্তব্যের সাদৃশ্য খুঁজে পেয়েছেন কুণাল। কৈলাস বিজয়বর্গীয় সেনাবাহিনীর বিতর্কিত “অগ্নিপথ” প্রকল্প নিয়ে বলেছিলেন, বিজেপির পার্টি অফিসের দারোয়ান হিসেবে কাজ দেওয়া হবে। এখন শুভেন্দুও বলছেন যারা চাকরির জন্য আন্দোলন করছেন, তাঁদেরকে বিজেপি বুথে এজেন্ট হিসাবে কাজে লাগানো হবে।

কুণালের সংযোজন, ”মানসিক রোগী শুভেন্দুর এমন মন্তব্যর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান রাজ্য সরকার চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। সিপিএম-কংগ্রেস-বিজেপি মামলার নামে হাতে হাত মিলিয়ে নিয়োগ আটকাচ্ছে আর চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।”

আরও পড়ুন- বাড়ছে করোনা রোগী, বাড়তি অক্সিজেন-চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি বেলেঘাটা আইডি-র

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...