Saturday, April 4, 2026

দার্জিলিং বাংলারই অংশ: নয়া বোর্ডের শপথে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে নবান্নে বললেন অনীত

Date:

Share post:

বাংলা ভাগ নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ্য। জিটিএ (GTA) নির্বাচনে জয়ের পরেই একথা জানিয়েছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। বিপুল জয়ের পরে বুধবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন বলেও জানান অনীত থাপা।

অনীত বলেন, পাহাড়ে এতদিন আবেগের রাজনীতি হয়েছে। বাস্তববাদী উন্নয়নমূলক রাজনীতি হয়নি। বিগত বোর্ডের আমলে জিটিএ-র কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার পুনর্গঠনই তাঁর মূল লক্ষ্য।

যৌথ সাংবাদিক বৈঠকে দার্জিলিং (Darjeeling)-এর দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, প্রয়োজনে জিটিএ-র নতুন বোর্ডকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। বোর্ডে তৃণমূলের (TMC) নির্বাচিত প্রতিনিধিরাও পাহাড়ের উন্নয়নের জন্য সমানভাবে কাজ করবেন।

অনীত জানান, দার্জিলিং বাংলারই অংশ। রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ই উন্নয়নের কাজ চলবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ- তে নেই। এগুলো করতে হবে।

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা নকভির, উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জল্পনা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...