Wednesday, June 24, 2026

মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে জয় সিন্ধু, হার সাইনার

Date:

Share post:

মালয়েশিয়া মাস্টার্সে (Malaysia Masters) প্রথম রাউন্ডে দুরন্ত জয় পেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। বুধবার প্রথম রাউন্ডেই তিনি হারালেন চীনের হে বিং জিয়াওকে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ১৭-২১, ২১-১৫। সিন্ধু জয় পেলেও, প্রথম রাউন্ডেই হেরে গেলেন সাইনা নেহওয়াল।

এই বিং জিয়াওর কাছেই গত ইন্দোনেশিয়া ওপেনের স্ট্রেট সেটে হেরে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এবার তারই বদলা নিলেন মালয়েশিয়া মাস্টার্সে। সপ্তম বাছাই সিন্ধু এক ঘন্টার লড়াইয়ে ২১-১৩, ১৭-২১, ২১-১৫ ফলে হারান বিং জিয়াওকে। এই জয় পেতে সিন্ধুর সময় লাগে প্রায় এক ঘণ্টা।

সিন্ধু জিতলেও হারের মুখ দেখলেন সাইনা। দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের বিরুদ্ধে প্রথম সেট জেতার পরেও ম্যাচ জিততে পারলেন না তিনি। খেলার ফল সাইনার বিপক্ষে ২১-১৭, ১৭-২১, ১৪-২১।

এদিকে ভারতের পুরুষ শাটলাররাদেরও দুর্দান্ত পারফরম্যান্স অব‍্যাহত। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বি সাই প্রণীথ ও পারুপল্লী কাশ্যপ। আধ ঘন্টার লড়াইয়ে গুয়াতামেলার কেভিন গর্ডনকে ২১-৮, ২১-৯ ফলে উড়িয়ে দেন প্রণীথ। ওপরদিকে কঠিন লড়াইয়ের সম্মুখীন হন কাশ্যপ। মালয়েশিয়ার টমি সুগিয়ার্টোর বিরুদ্ধে প্রথম সেটে হারলেও পরের দুই সেটে হাড্ডাহাড্ডি জয় তুলে নেন কাশ্যপ। ম‍্যাচের ফলাফল  ১৬-২১, ২১-১৬, ২১-১৬।

আরও পড়ুন:Virat Kohli: বিরাটকে অপমান ইসিবির, সমলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...