Saturday, April 4, 2026

নূপুর শর্মাকে ফের নোটিশ কলকাতা পুলিশের, আরও চাপে বিজেপির বহিষ্কৃত নেত্রী

Date:

Share post:

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য দেশজুড়ে অশান্তি, হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। এরপর সুপ্রিম কোর্টের ভর্ৎসনা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নিদান সর্বোচ্চ আদালতের। তারপর কলকাতা পুলিশের লুক আউট সার্কুলেশন। দেশজুড়ে একাধিক থানায় অভিযোগ। ক্রমশ চাপ বাড়ছিল বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার উপর। এরই মাঝে কলকাতা পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্যে আরও সময় চেয়েছেন নূপুর। তবে পুলিশ তাঁকে আর সেই সুয়োগ দিতে নারাজ। ফলে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে ফের নোটিশ যাচ্ছে নূপুর শর্মার কাছে।

কলকাতার নারকেলডাঙা থানাতেও এফআইআর দায়ের হয় নূপুর শর্মার বিরুদ্ধে। সেই এফআইআরের ভিত্তিতে নূপুরকে আগেই থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু নূপুর শর্মা জানান, দেশের বিভিন্ন জায়গায় তাঁর নামে এফআইআর হয়েছে। তাই সব জায়গায় যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। একইসঙ্গে তিনি নিরাপত্তার অভাবও বোধ করছেন। ওই কারণ দেখিয়ে তিনি চিঠি দেন কলকাতা পুলিশকে। কিন্তু কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে।

আরও পড়ুন- বিচ্ছেদের ৬ বছর পর ফের সাতপাকে বাঁধা পড়ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান

অসমর্থিত সূত্রের খবর, কলকাতা পুলিশের নোটিশ অনুযায়ী গতকাল ছিল তাঁর হাজিরার দিন। কিন্তু নূপুর শর্মা নারকেলডাঙা থানায় চিঠি দিয়ে আরও সময় চান। কিন্তু দ্রুত হাজিরা দেওয়ার জন্য ফের দ্বিতীয় নোটিশ পাঠাচ্ছে নারকেলডাঙা থানা।

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...