Thursday, May 14, 2026

বিদ্যুৎ সরবরাহের সামগ্রিক পর্যালোচনার নির্দেশ রাজ্যের, মিটার বক্স নির্দিষ্ট উচ্চতায় লাগানোর পরিকল্পনা

Date:

Share post:

রাজ্যে পর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার, বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিদ্যুৎ দফতর, কলকাতা পুরসভা ও সিইএসসি (CESC) কর্তৃপক্ষ। বিদ্যুৎমন্ত্রী বলেন, কিছু মানুষের গাফিলতির জন্য এ ধরণের ঘটনা ঘটছে যা কখনওই মেনে নেওয়া হবে না। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দিনরাত রাস্তায় নেমে কাজ করছেন। কলকাতায় সিইএসসি ও পুরসভা এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের এলাকায় ওই সংস্থার কর্মীদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, খোলা তার ইত্যাদি চিহ্নিত করতে পুলিশ ও বিদ্যুৎ দফতরকে নিয়মিত যৌথ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারিতে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় হুকিং আটকাতে বিদ্যুৎ দফতর ও পুলিশকে অতর্কিতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যথাযথ আছে কি না কলকাতা পুরসভাকেও তা দ্বায়িত্ব নিয়ে দেখতে হবে বলে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন।

ল্যাম্পপোস্ট থেকেই মূলত একাধিক জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পুরনো আলোগুলি ঠিকমতো রয়েছে কি না- তার নজরদারি চালানো প্রয়োজন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর একটি গাইডলাইন দেবে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...