Friday, April 3, 2026

ত্রিপুরায় আক্রান্ত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা, পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি

Date:

Share post:

এবার নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন ত্রিপুরায় চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকা। এই মর্মে ইতিমধ্যেই চাকুরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল আগরতলার আখাউড়া রোডে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জে রেড্ডির হস্তক্ষেপ দাবি করেছে।

চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের এক প্রতিনিধি প্রবল ক্ষোভের সঙ্গে বলেন, সম্প্রতি ত্রিপুরা উপনির্বাচনের পর থেকে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চলছে। বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এমনকী, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা প্রাণঘাতি হামলাও চালিয়েছে বলে অভিযোগ উঠছে। এসপি’র কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন ছাঁটাই হওয়া শিক্ষকদের প্রতিনিধি দল।

ক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, পশ্চিম ত্রিপুরা জেলার রামনগর, গাঙ্গাইল, অরূন্ধতি নগর এবং সুরজাপাড়া এলাকায় বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন- Rail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...