Friday, June 19, 2026

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার মৃত্যু, শোকপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

ক্যানিংয়ে (Canning) পঞ্চায়েত সদস্য-সহ ৩ তৃণমূল কংগ্রেস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন,”দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি, ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিকের দুর্ভাগ্যজনক প্রয়াণে আমি শোকস্তব্ধ। তৃণমূল কংগ্রেস তিনজন একনিষ্ঠ সৈনিককে হারালো। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। তাদের পরিবার-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ীদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের (Canning) আততায়ীরা ৩ তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সকাল ৯টা নাগাদ। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ৩ সদস্য। তখনই তাঁদের গুলি এবং কুপিয়ে খুন করা হয়।

আরও পড়ুন-প্রবল চাপের মুখে পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...