Saturday, June 20, 2026

Pv Sindhu: মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

Date:

Share post:

মালয়েশিয়া মাস্টার্সে (Malaysia Masters)  দুরন্ত পারফরম্যান্স অব‍্যাহত পিভি সিন্ধুর (PV Sindhu)। এদিন মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে দু’বার পদক জয়ী শাটলার। বৃহস্পতিবার স্ট্রেট সেটে সিন্ধু হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ই মানকে। ম‍্যাচের ফলাফল ২১-১২, ২১-১০।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপটের সঙ্গেই লড়াই করেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডে যে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয়েছিল ভারতীয় শাটলারকে,  বৃহস্পতিবার তেমন কোন লড়াইয়ের সম্মুখীন হতে হল না তাকে। সহজেই চিনের প্রতিপক্ষকে উড়িয়ে দেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে তাই জু ইং। টোকিও অলিম্পিক্সে এই তাই জু-র কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। তাই সিন্ধুর সামনে রয়েছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।

এদিকে ছেলেদের সিঙ্গলসে হেরে গেলেন সাই প্রনীত। এদিন তিনি হারেন লি শি ফেংয়ের কাছে। ম‍্যাচের ফলাফল ১৪-২১, ১৭-২১।

আরও পড়ুন:Virat Kohli: ইংল‍্যান্ড সফরেই নির্ধারিত হবে কোহলির টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত : সূত্র

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...