Saturday, June 20, 2026

রুশ হামলায় প্রাণ হারালেন ব্রাজিলের মডেল-স্নাইপার

Date:

Share post:

রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রাণ হারালেন ব্রাজিলের মডেল থালিতা দো ভালে। ৩৯ বছরের এই ব্রাজিলীয় মডেল ছিলেন একজন স্নাইপার। থালিতাকে খুঁজতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক সেনা কর্মীও। ৩০ জুন খারকিভ শহরে আছড়ে পড়া রুশ গোলায় এই ব্রাজিলীয় মডেলের মৃত্যু হয়।

জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত খারকিভ শহরে পথে বেরিয়েছিলেন থালিতা। তাঁকে খুঁজতে বেরিয়ে ছিলেন ব্রাজিলীয় সেনা ডগলাস বারজিও। সে সময় আচমকাই শহরে আছড়ে পরে রুশ গোলা। তাতেই ওই দুই ব্রাজিলীয় নাগরিকের মৃত্যু হয়। এর আগে একবার ভাগ্যক্রমে রাশিয়ার মিসাইলের হাত থেকে বেঁচে গিয়েছিলেন থালিতা। বরাবরই অসমসাহসী হিসেবেই পরিচিত এই মডেল।

এর আগে তিনি ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেখানেই তিনি স্নাইপার হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন। আইসিসের বিরুদ্ধে লড়াই শেষ হলে তিনি ইরাকের স্বাধীন কুর্দিস্তানের সেনায় যোগ দিয়েছিলেন। ইরাকে তিনি কী ধরনের লড়াই করেছিলেন তার বিস্তারিত বিবরণ ইউটিউব চ্যানেলে আপলোডও করেছিলেন থালিতা। তাঁর সেই অভিজ্ঞতার কথা নিয়ে একটি বইও লেখা হচ্ছিল। কিন্তু সেই বই লেখা আর শেষ হল না।
অল্প বয়সে থালিতা অভিনয় করেছেন। পাশাপাশি চালিয়েছেন মডেলিংয়ের কাজ। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে বিপন্ন পশুদেরও উদ্ধার করতেন তিনি। পশুপ্রেমী হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত ছিলেন। তাঁর ভাই থিও রডরিগেজ জানিয়েছেন, প্রায় এক মাস ধরে ইউক্রেনে ছিলেন দিদি। সেখানে তিনি যুদ্ধ পীড়িতদের উদ্ধার ও সেবার কাজ করছিলেন। একইসঙ্গে তিনি রুশ সেনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন।


Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...